শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

তালেবানের হামলায় পাকিস্তানের পাঁচ সেনার মৃত্যু

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: পাশের দেশ আফগানিস্তান থেকে চালানো গুলিতে পাকিস্তানের পাঁচ সেনার মৃত্যু হয়েছে।ইসলামাবাদ রোববার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক হামলায় নয় পাকিস্তানী সৈন্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল।

কর্মকর্তারা বলছেন, ‘আফগানিস্তান ও ভারতের পরিকল্পনাকারীরা এর সাথে জড়িত রয়েছে।’

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলছে, খাইবার পাখতুন খোয়া প্রদেশের কুরাম জেলায় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তারা এ হামলা চালিয়েছে। তারা ছয় পাকিস্তানী সৈন্যকে হত্যার দাবি করেছে।

তবে পাকিস্তানী সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) তাদের পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে। একই সাথে বলেছে, ‘সন্ত্রাসীদের পক্ষেও বেশ হতাহত হয়েছে।’

তারা সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করার তীব্র নিন্দা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফরে যাচ্ছেন। বেলুচিস্তানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। কিন্তু এসব হতাহতের ঘটনায় সেখানে উত্তেজনা বাড়ছে।

এ প্রেক্ষিতে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফর বানচাল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন