চলমান ডেস্ক: তীব্র তুষারপাতে তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। রাস্তা ঘাট বরফে ডেকে যান চরাচলে ঘটছে বিঘ্ন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শহরের জনগণ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শহরে মঙ্গলবার থেকে মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি স্কুল ও শপিংমলগুলোকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী দিনগুলোতে আরও তুষারপাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, “এই ধরনের ঝড়ো পরিস্থিতিতে আমাদের নাগরিকরা বাইরে যান না। কিছু কিছু জায়গায় বরফের পরিমাণ ৮০ সেন্টিমিটারে পৌঁছাতে পারে। তবে শহরজুড়ে ৩০ থেকে ৫০ সেন্টিমিটার বরফের চাদরে ঢেকে গেছে।”
আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী উত্তর মহাসড়কসহ ইস্তাম্বুলের প্রধান রাস্তাগুলো, সেই সঙ্গে শহরের মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে চলমান ই-৫ হাইওয়ে ও রাজধানী আঙ্কারার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন