ঢাকা: মোটরসাইকেল শিল্পে দেশের প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, ‘এরপরে এ ইঞ্জিন চালিত গাড়ির বদলে আসবে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ চালিত থ্রি হুইলার। তখন আর বাংলাদেশকে বিদেশ থেকে সিএনজি আমদানি করতে হবে না। এরপর ধাপে ধাপে আসবে সাশ্রয়ী দামের টেকসই বিদ্যুৎ চালিত দুই চাকা ও চার চাকার গাড়ি।’
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রানার অটোমোবাইলের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
পলক আরো বলেন, ‘রানার অটোমোবাইল কারখানাকে গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে আইসিটি বিভাগের এটুআইয়ের ‘আই ল্যাব’।
সরকারের নীতিগত সহায়তাতেই রানার দেশে তৈরি মোটর গাড়ি রপ্তানিও করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সরকারের ধারাবাহিকতা থাকলে এভাবেই ২০৪১ সাল নাগাদ জাপান ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশে বিশ্বে অন্যতম সম্ভাবনাময়ী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে তৈরি ইলেকট্রিক গাড়িগুলো যেন সহজেই নিবন্ধন পায়, সে জন্য তিনি শিগগিরই বিষয়টি নিয়ে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সাথে কথা বলবেন। আমরা এখন ইলেকট্রিক ভেহিকেল বাতিল করতে পারব না।
তিনি বলেন, ‘সস্তা ও খারাপ গুনগত মানের গাড়ি বিদেশ থেকে আমদানি না করে দেশেই সাশ্রয়ী ও গুণগত মানের ইলেকট্রিক ভেহিকেল নিবন্ধন দিলে এতে সরকারের রাজস্ব বাড়বে ও যোযোগাযোগ খাত শৃঙ্খলার মধ্যে চলে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুনিরা সুলতানা ও এটুআইয়ের পলিসি এডভাইজার আনীর চৌধুরী। রানার অটোমোবাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও ফারহানা আহমেদ মনি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন