চলমান ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সংসদীয় রাজধানী কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় ভবন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের। খবর এএফপির
সিটির জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।
তবে আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি।
কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুইটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন