ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে গতকাল হামলা হয়েছিল। সেই হামলাকে শুরুতে ‘ব্যর্থ হয়েছে’ বলে আখ্যা দিয়েছিল যুক্তরাজ্য। তবে এরপর এবার ইরানও এই বিষয়ে মুখ খুলেছে।
ইরান থেকে প্রায় ৪০০০ কিলোমিটার দূরত্বে অবস্থান ডিয়েগো গার্সিয়ার। এই দূরত্ব পার করে ক্ষেপনাস্ত্র হামলার সরঞ্জাম ইরানের নেই বলেই ধারণা করা হচ্ছিল। এই হামলা এ কারণে নড়ে চড়ে বসতে বাধ্য করে সবাইকে। কারণ এই হামলা যদি ইরান করে থাকত, তাহলে এই যুদ্ধেরও গতিপ্রকৃতি বদলে যেত। কেননা তখন ওদিকে পশ্চিম ইউরোপ থেকে শুরু করে এপাশে ভারত পর্যন্ত ইরানের আক্রমণের রেঞ্জে চলে আসত।
চালানো হয়েছিল বলে স্বীকার করেছে যুক্তরাজ্য। তবে সেই হামলা সফল হয়নি বলে দাবি করেছে যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র।
তবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান দায়ী নয়। ইরানের ভূখণ্ড থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। ঘাঁটিটি যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটির একটি, যা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক অভিযানে’ যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে লন্ডন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, তেহরান দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
এরপর যুক্তরাজ্যের এক কর্মকর্তা জানান, এই ‘ব্যর্থ হামলার চেষ্টা’ ঘটেছিল যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। ওই ঘাঁটি থেকে হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন