চলমান ডেস্ক: কলকাতা-ভিত্তিক একাধিক সংস্থার সাথে হাওয়ালা লেনদেনে যুক্ত থাকার একটি মামলায় দিল্লি সরকারের স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (৩০ মে) তাকে গ্রেফতার করা হয়। খবর সিএনএন নিউজ১৮ এর।
সত্যেন্দ্র জৈন আপ-এর নেতৃত্বাধীন দিল্লি সরকারের স্বাস্থ্য, স্বরাষ্ট্র, বিদ্যুৎ এবং পিডাব্লুডি এর মন্ত্রী।
কলকাতা-ভিত্তিক সংস্থাগুলো থেকে অ্যাকোমোডেশন এন্ট্রি পাওয়ার পরে ইডি গ্রেফতার করেছে এ মন্ত্রীকে। মন্ত্রী সরকারী অফিসে প্রবেশ করার পর এ এন্ট্রি নথিভুক্ত হয়েছিল। সংস্থাটি কলকাতা-ভিত্তিক সংস্থাগুলি থেকে নেওয়া চার কোটি ৮১ লাখ টাকার সম্পত্তি খুঁজে পেয়েছে। ইডি ইতিমধ্যেই এসব সম্পত্তি তালিকাভুক্ত করেছে।
এর আগে, সিবিআই জৈনের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলাও নথিভুক্ত করেছিল। জৈনের গ্রেফতারের প্রতিক্রিয়ায় আপ বিধায়ক সোমনাথ ভারতী এজেন্সির ‘অপব্যবহার’ করার জন্য বিজেপিকে নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘ইডি দেশে কোন দেবতা নয়… আমরা দেখেছি যে, কীভাবে তারা বিজেপির হাতে অপব্যবহৃত হচ্ছে। এটি বিজেপির একটি একটি শাখা সংগঠন হিসাবে কাজ করছে মাত্র।’
ভারতী তিনি আরো যোগ করেছেন, ‘আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে এটি… আমি নিশ্চিত সত্যেন্দ্র জৈন এর থেকে বেরিয়ে আসবেন।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন