সিএন প্রতিবেদন: জাতীয় পার্টি দীর্ঘদিন অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমরা অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য। আমরা চেষ্টা করছি ফিরে আসার জন্য। আমি বলছি না দল ভাঙবে, তবে দলে ব্যাপকভাবে সংশোধন হওয়ার সুযোগ আছে। ব্যাপক সংশোধন না করতে পারলে দল ভাঙবে না, তবে দল টিকবে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে জি এম কাদের বলেন, ‘বাস্তবতা হলো, নির্বাচনে আমাদের নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিয়েছে যে আমরা আমাদের ২৬টা সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির জন্য। তারা একটা সিটও জাতীয় পার্টির জন্য ছাড়ে নাই। সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। এতে আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছে। অনেকে এটাকে মহাজোট বলেছেন, অনেকে সিট ভাগাভাগি বলেছেন। আমরা প্রথম দিন থেকে বলেছি, মহাজোট হয়নি, সিট ভাগাভাগিও হয়নি। এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটা করে আমাদের চরম ক্ষতি করেছে।’
নেতা-কর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের দলের ব্যাপারে মানুষের পারসেপশন ভালো নয়।’
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন