শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

দুর্নীতি-দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ

শনিবার, এপ্রিল ৩০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএনপি জনগণের কল্যাণে জনগণের পাশে আছে উল্লেখ করে চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর সেই শহীদ জিয়ার দল হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। জনগণের দল হচ্ছে বিএনপি। তাই জনগণের পাশে আছে।
রমজানের শুরু থেকে আজ পর্যন্ত সিটির ওয়ার্ডে ওয়ার্ডে অসহায় মানুষের পাশে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী নিয়েই বিএনপি হাজির হয়েছে।’

শনিবার (৩০ এপ্রিল) বিকালে সিটির পূর্ব বাকলিয়া হাটখোলা বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের জীবন নিদারুণ কষ্টের মধ্যে পার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জনগণের রাজপথে সভা-সমাবেশে সরকারের যত ভয়। জনগণ তাদের দাবি আদায়ে রাজপথে নামলেই সরকারের বাধার সম্মুখীন হতে হয়। দুর্নীতি-দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ। তাই এ সরকারের পদত্যাগ ছাড়া এ দেশে কোন সুফল বয়ে আনবে না।’

বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মুছার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, কোতয়ালী থানা যুবদলের আহবায়ক নূর হোসেন নূর, যুবদল নেতা মো. মিজানোর রহমান, মো. জাহেদ, মো. ফরিদ, মো. ইয়াকুব, মো. ইউনুছ, মো. মান্না, মো. ফারুক, জাবেদ, জাবেদ দুই, মো. এরশাদ, মো. আলাউদ্দীন, মো. ইকবাল, মো. নেজাম, মো. জাবেদ, মো. মানিক, মো. আব্বাস, মো. ইলিয়াস, মো. ইনু, মো. রাশেদ, মো. রুবেল, সাইদ, ইদ্দিস।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন