নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে মন্তব্য করায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে তাকে কড়া বার্তা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে এক ফেসবুক বার্তায় বিষয়টি জানিয়েছেন সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বাংলায় লিখেছেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসাডরকে (রাষ্ট্রদূতকে) ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সব কিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।তাই এ বিষয়ে কোনো গণমাধ্যমে আমরা আর কোনো বক্তব্য দিতে চাই না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরো গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে, এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এই সফর বাংলাদেশের এবং জাপানের সাধারণ মানুষের উপকারে আসবে বলে আশা করি।
জানা যায়, জাপানের রাষ্ট্রদূত গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনো দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়।
মূলত রাষ্ট্রদূতের এই মন্তব্যের কারনে জাপানের ওপর চটেছে সরকার। যার কারনে জাপান অকৃত্রিম বন্ধু রাষ্ট্র দেশ হলেও তাদের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন