ঢাকা: দ্বি-পক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে তাদের টেলিকথোপকথন হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইসের বক্তব্য উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এবং দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মত হয়েছেন।’
বুধবার (১৫ ডিসেম্বর) নিড প্রাইস বলেন, ‘পররাষ্ট মন্ত্রী ব্লিনকেন উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের সম্পর্কেও বিষয়টি পুনঃনিশ্চিত করেছেন দ্বি-পক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন।’
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে দুই পররাষ্ট্র মন্ত্রীর সংলাপের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইটে বলেন, ‘বাংলাদেশের বিজয়ের ৫০তম বার্ষিকীর প্রাক্কালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিনকেন ও পররাষ্ট্র মন্ত্রী মোমেন ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন।’
তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় তারা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছেন।
শাহরিয়ার আলম তার টুইটে আরো বলেন, ‘দুই পররাষ্ট্র মন্ত্রী সম্পর্ক আরো এ গিয়ে নিতে তাদের সংকল্প নবায়ন করেছেন।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন