শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেসামাল হয়ে পড়েছে সাধারণ মানুষ

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: আত্মমানবতার সেবায় গরিব, অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াতে ধন্যাঢ্য ব্যক্তিদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে সিটির ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে তিনি এ আহবান জানান।

এতে প্রধান অতিথির বক্তৃতায় শাহাদাত হোসেন আরো বলেন, ‘রাজনীতিবিদরা সব সময় জনগণের পাশে আছে। সমাজের ধন্যাঢ্য ব্যক্তিদেরও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আপনাদের সম্পদে আপনাদের প্রতিবেশীর হক আছে। আজ দেশের মানুষ অসহায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেসামাল হয়ে পড়েছে। প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী। সাধারণ মানুষ আজ ঠিকমত পেট ভরে দুই বেলা ভাত খেতে পারছে না।’

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘সাধারণ মানুষ আজ অসহায়। চারদিকে সবকিছুর ঊর্ধ্বগতি। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।’

৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর দিদারুল রহমান লাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন।

উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য মনজুরুল কাদের মিন্টু, নগর বিএনপি নেতা মো. ইউসুফ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটু, বিএনপি নেতা সালাউদ্দিন, হারুন উর রশীদ চিনকি, আব্দুল মতিন দুলাল, মো. আবু, মো. সাদেক, দিদার, মুরাদ, যুবদল নেতা এহসান আহমেদ সোহেল, শওকতুর রহমান, সাকিল, হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন