নরওয়ের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলের বিরুদ্ধে আনা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অসলোর একটি আদালতে বিচারকার্য শুরু হয়েছে।
২৯ বছর বয়সী এই যুবক ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে তার মায়ের বিয়ের আগের একটি সম্পর্কের সন্তান। আদালতে উপস্থিত এএফপি সাংবাদিকের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি চার নারীকে ধর্ষণ এবং কয়েকজন প্রাক্তন প্রেমিকাকে লাঞ্ছিত করার মতো গুরুতর সব অভিযোগের মুখোমুখি হয়েছেন।
আদালতে শুনানির সময় অভিযুক্ত যুবককে সবুজ প্যান্ট ও সোয়েটার পরা অবস্থায় দেখা যায়। তাঁর বিরুদ্ধে মোট ৩৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে চারজন নারীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। নরওয়ের আইন অনুযায়ী, এই অপরাধগুলো প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগগুলো শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
এই বিচার প্রক্রিয়াটি নরওয়ের রাজপরিবার ও জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজকীয় পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়ার কারণে এই মামলার প্রতিটি ধাপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেছেন যে, তারা অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। আগামী দিনগুলোতে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই মামলার আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন