শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নতুন বছরে হার মানবে করোনাঃ গেব্রেয়াসুস

শনিবার, জানুয়ারী ১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 01T123733.499 1

চলমান ডেস্কঃ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস আশাপ্রকাশ করে বলেছেন, নতুন বছরে মহামারি করোনাভাইরাস হার মানবে।

শুক্রবার ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের আগমনী বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির প্রধান। খবর বিবিসির। 

ব্রিটিশ এ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

তিনি বলেন, দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি।

ডব্লিউইচও প্রধান বলেন, প্রাণঘাতী এ ভাইরাসের চিকিৎসা আমরা করতে পারছি। গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা এতে বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ আমাদের হাতে আছে।

তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়ে তেদরোস আধানম বলেন, টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা বজায় থাকলে ভাইরাসের নতুন ধরন আসার ঝুঁকি বাড়বে। তিনি আরো বলেন, আমরা এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারলে করোনার মহামারি বিদায় নেবে।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন