নিউইয়র্কে পুনরায় কার্যক্রম শুরু করেছে এসেনসিয়াল হোমকেয়ার। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি সোমবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ মিশন সেন্টারের ইমাম মনজুরুল করিম। উদ্বোধনী আয়োজনে কমিউনিটির বিশিষ্টজন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসেনসিয়াল হোমকেয়ারের আওতায় পার্সোনাল কেয়ার, হোম হেলথ এইড, হাউস কিপিং, স্পেশালিটি নার্সিং এবং নিউট্রিশন মিল সার্ভিস প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এসব সেবার সঙ্গে ডে কেয়ার সার্ভিস যুক্ত করা হবে, যা প্রবীণ ও বিশেষ যত্নপ্রয়োজনীয় ব্যক্তিদের জন্য আরও সমন্বিত ও কার্যকর সেবা নিশ্চিত করবে।
প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ হোসেন ইশতিয়াক বলেন, এসেনশিয়াল হোমকেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটির অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানসম্মত সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়কার মেধাবী শিক্ষার্থী মো. হোসেন ইশতিয়াক ২০০৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর নিউইয়র্কে গড়ে তোলেন এসেনশিয়াল হোমকেয়ারসহ একাধিক প্রতিষ্ঠান। তার উদ্যোগগুলো শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ নয়; একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটির মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন