মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ট্রাভেলসের ইফতার মাহফিল

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

প্রিন্ট করুন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলা ট্রাভেলসের সাথে থাকার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন