বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে মেয়র নির্বাচন: মসজিদে কুয়োমোর প্রচার

শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

প্রিন্ট করুন
Facing Loss of Supporters Cuomo Gains Attention From Prosecutors 2108051219 1

সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পিছিয়ে থাকা সাবেক গভর্নর অ্যান্ড্রু এম. কুয়োমো প্রথমবারের মতো মসজিদে প্রচারে গেলেন। শুক্রবার তিনি ব্রঙ্কসের ফুটা ইসলামিক সেন্টারে বক্তব্য দেন।

সমাবেশে আরবি সম্ভাষণ দিতে গিয়ে তিনি বারবার হোঁচট খান। পরে কুয়োমো প্রতিশ্রুতি দেন, বছরে ৫০ হাজার ডলারের কম আয়ের পরিবারগুলোকে বিনা ভাড়ায় বাস–সাবওয়ে ব্যবহারের সুযোগ দেবেন এবং আবাসন ব্যয় কমাবেন।

সাম্প্রতিক জরিপে কুয়োমো অনেক পেছনে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ঝোহরান মামদানির। মুসলিম এই তরুণ রাজনীতিক সাশ্রয়ী আবাসন ও গণপরিবহন ইস্যুতে জনপ্রিয় হয়ে উঠেছেন।

কুয়োমোর উপস্থিতি কেউ স্বাগত জানালেও অনেকে এটিকে নির্বাচনের আগ মুহূর্তের কৌশল বলেই মনে করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন