শুক্রবার, ০১ মে ২০২৬

শিরোনাম

নিউইয়র্ক স্টেট বিএনপির কর্মীসভায় বাগবিতণ্ডা, নতুন কমিটির দাবি

শুক্রবার, মে ১, ২০২৬

প্রিন্ট করুন

নিউইয়র্কে বিএনপির এক কর্মীসভায় বাগবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ এপ্রিল) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। কর্মীসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের একটি অংশ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বলে জানা গেছে।

তাদের দাবি, প্রায় দুই বছর আগে গঠিত এই কমিটি একক প্রভাব খাটিয়ে করা হয়েছে। এতে নির্দিষ্ট একটি এলাকার ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে আজ্ঞাবহ নেতৃত্ব তৈরির চেষ্টা করা হয়েছে।

এসব অভিযোগকে কেন্দ্র করে সভার একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে হট্টগোলে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত অনেকেই বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

নেতাকর্মীরা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় সংগঠনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, নিউইয়র্ক বিএনপির নেতা মোতাহার হোসেন বর্তমান কমিটির তীব্র সমালোচনা করে বলেন, কমিটির মান খুবই নিম্নমানের। অনেক সদস্যকেই আমরা চিনি না। এই কমিটি দিয়ে নিউইয়র্ক স্টেট বিএনপি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

সিনিয়র নেতাদের পরামর্শে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠন করার দাবিও জানান বিএনপির এই নেতা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন