শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইর্য়কে পুনর্মিলনী অনুষ্ঠান করল শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা

রবিবার, মে ২২, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইর্য়কে পুনর্মিলনী অনুষ্ঠান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ মে) নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নিউইর্য়ক ও নিউজার্সির বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যোগ দেন। বিকাল পাচঁটা থেকে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা ইত্যাদি গার্ডেনে এসে সমবেত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথি শিক্ষকদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামী। উপস্থিত ছিলেন শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রফেসর সৈয়দ আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়কালের স্মৃতিচারণ ও প্রতিষ্টাকালীন বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। আমেরিকায় বিভিন্ন সরকারী-বেসরকারী জব সেক্টরের পাশাপাশি ব্যবসায় সেক্টরেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনে অতিথি-শিক্ষকরা আনন্দিত হোন।

অতিথিরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকেই উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জ্য রেখে একাডেমিক সিলেবাস তৈরি করা হয় ও বিশ্ব মানের বিভিন্ন লেখকদের বইগুলো পাঠ্যবই হিসেবে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। এর পাশাপশি দক্ষ ও মেধাবী শিক্ষক দিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে শতভাগ কাজে লাগাতে পারছেন। যার প্রতিফলন শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে উন্নত বিশ্বে গড়ে তুলছেন তাদের কাংখিত ক্যারিয়ার। এ ছাড়া আমেরিকা, ইংল্যান্ড, কানাডা ও অস্ট্রোলিয়ার মত উন্নত দেশে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় সুযোগ লাভের পাশাপাশি বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোতে চাকরি লাভের ক্ষেত্রে শাবিপ্রবির শিক্ষার্থীরা অন্যদের তুলনায় বেশ এগিয়ে রয়েছে।’

অতিথিরা আমেরিকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি শাবিপ্রবিতে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্কলারশীপ প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক অনুদানে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম, মাসুদুর রহমান, মো. কামাল হোসেন, বেলায়েত চৌধুরী, অসীম কুমার সরকার, সায়েদ জাবেদুর মুনির, টিপু, আজহার আহমেদ, মো. মইনুল হোসেন বাবু, শাকির হোসেন, আলমগীর হোসেন, মোহাম্মদ তাসফীকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম।

অনুষ্ঠানের আহবায়ক রসায়ন বিভাগের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী বেলায়েত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন