শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কের গভর্নর নির্বাচন: প্রচারণা শেষ, এবার ভোটের অপেক্ষা

মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদে দুই প্রতিদ্বন্ধী রিপাবলিকান লী জালদীন ও ডেমোক্রেটিক ক্যাথি হোকুলের নির্বাচনী প্রচার প্রচারণা। এবার কেবল ভোটের অপেক্ষা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক রাজ্যের গভর্নর নির্বাচনও।

সোমবার প্রচারণার শেষদিন হোকুল বলেন, আমি অনেক শক্তিশালী গভর্নর হব। কারণ আমি মানুষের প্রয়োজনগুলো বুঝতে পারি, আমি সরাসরি মানুষের কাছ থেকে শুনি।

এদিকে রিপাবলিকান লী জালদীন বলেছেন, এটা কোন রাজনৈতিক খেলা নয়। এটি শহরের মানুষদের জন্য নির্বাচন। তাদের জন্য যে কাজ করবে জনগণ তাকেই নির্বাচিত করবে।

এই প্রথম নিউইয়র্কে একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রাথমিক ভোট হয়েছে। প্রারম্ভিক ভোটের ৯ দিনের মধ্যে ১.১ মিলিয়নেরও বেশি নিউইয়র্কবাসী ব্যক্তিগতভাবে তাদের ভোট দিয়েছেন।

ম্যানহাটন এবং ব্রুকলিন সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গিয়েছে, যা অনেক ডেমোক্র্যাট অনুকূলভাবে দেখছেন। ব্রুকলিন ১ লক্ষ ৩৫ হাজার ২৩৯ ভোট পড়েছে। অপরদিকে ম্যানহাটনে ১ লক্ষ ৩৩ হাজার ৬১৮ ভোট পড়েছে। এছাড়া সাফোক কাউস্টিকে ৯৮ হাজার ২২৬ টি এবং নাসাউ কাউন্টিতে ১ লক্ষ ২৩ হাজার ১১৫ টি আগাম ভোট পড়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন