নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটিতে ২০২৩ অর্থবছরের জন্য ২২০ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা প্রস্তাবিত বাজেট থেকে ৪ বিলিয়ন ডলার বেশি। আগামী দুই একদিনের মধ্যে এই বাজেট সিনেটে অনুমোদিত হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিটি গভর্নর ক্যাথি হোচুল, লেফটেন্যান্ট গভর্নর ব্রায়ান বেঞ্জামিন, বাজেট ডিরেক্টর রবার্ট মুজিকা এবং অন্যান্য রাজ্য নেতাদের সাথে এই ঘোষণা দেন।
ক্যাথি হোচুল বলেন, এবারে বাজেটে নিউইয়র্কের শিক্ষা, অবকাঠামো এবং জননিরাপত্তা খাতে বড় বরাদ্দ দেওয়া হবে। এছাড়া পহেলা জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্যাস ট্যাক্স স্থগিত করা হবে। এই স্থগিতাদেশটি রাজ্যের পরিবার এবং ব্যবসায়িদের জন্য প্রায় ৫৮৫ মিলিয়ন ত্রাণ প্রদান করবে।
রাজ্যে এলকোহল বিক্রিকে বৈধতা দেওয়া হবে বলে উল্লেখ করে সিটি গভর্নর বলেন, নতুন বাজেটের আওতায় টু-গো এলকোহল বিক্রিকে বৈধ করবে। সেক্ষেত্রে এলকোহলের সাথে কিছু খাবারও বিক্রি করতে হবে। আমি মনে করি এই পরিবর্তন সবাই বেশ খুশি হবে। আর এই সিদ্ধান্ত বাজেট স্বাক্ষরের পর থেকে কার্যকরী হবে।
যে যে খাতে থাকছে বড় বাজেট: এবারে বাজেটে ফ্রন্ট লাইন কর্মীদের বোনাসের জন্য ১.২ বিলিয়ন এবং হোম হেলথ কেয়ার কর্মীদের জন্য ৩ বিলিয়ন মজুরি বৃদ্ধি করে ৭.৪ বিলিয়ন প্রদান করা হবে। মধ্যবিত্তদের আয়কর বাতিল, ৬.১ মিলিয়ন বাড়ির মালিকদের জন্য রিবেট এবং ২.৫ মিলিয়ন বাড়ির মালিকদের ২.২ বিলিয়ন সম্পত্তি কর রিবেট দেয়া হবে। এছাড়া চার বছর বয়সী শিশুদের জন্য ৭ বিলিয়ন এবং সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়গুলোর জন্য ৪০০ মিলিয়ন সহায়তা দেওয়া হবে। আর জরুরি ভাড়া সহায়তা প্রোগ্রামের জন্য থাকছে ৮০০ মিলিয়নের বড় অঙ্গের বাজেট।
আইনসভার নেতারা বলেছেন, তারা বাজেট অনুমোদনের জন্য বৃহস্পতিবার থেকে ভোট দেওয়া শুরু করেছেন। যা শুক্রবারের মধ্যে অনুমোদিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এখনো বাজেটের বেশ কিছু খাত নিয়ে আলোচনা বাকি৷ সেসব বিষয়ে আলোচনা করার পর বাজেট অনুমোদিত হবে বলে জানিয়েছেন নেতারা।
রাজ্য কম্পট্রোলারের মুখপাত্র জেনিফার ফ্রিম্যানের মতে, ৮২০০০ রাজ্য প্রশাসনিক কর্মচারীরা যাতে সময়মতো তাদের বেতন চেক পান তা নিশ্চিত করতে আইনপ্রণেতাদের সোমবার সকাল ১০ টার মধ্যে বাজেট বা স্টপগ্যাপ আইন পাস করতে হবে।আইনপ্রণেতারা সম্ভাব্য জামিন সংস্কার এবং অন্যান্য নীতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, নিউইয়র্কের অর্থনৈতিক পুনরুদ্ধারে গত ১৮ জানুয়ারি ২১৬ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেন গভর্নর ক্যাথি হোকুল। যা সিটির ইতিহাসে রেকর্ড পরিমাণ বাজেট। তবে ১ এপ্রিল থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে এই বাজেট বেড়ে দাঁড়িয়েছে ২২০ বিরিয়ন ডলারে। যা এখন কেবল স্বাক্ষরের অপেক্ষায়।
আইআই/এমএইচ/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন