নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেছর ক্রিকেট ও চলচ্চিত্র অঙ্গনের দুই তারকা সাকিব আল হাসান ও সাকিব খানকে।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় ওয়াল্ড ফেয়ার মেরিনাতে সাধারণ মানুষের সাথে তারা মতবিনিময় করেন। এই সময় সাংবাদিক ও আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। মতবিনিময় শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন দুই সুপার ষ্টার ।
এদিন এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হয় ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
যুক্তরাষ্ট্রে এই দুই তারকার ভক্ত ও অনুরাগীদের জন্যই এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে সাকিব আল হাসান ক্রিড়াঙ্গন নিয়ে মতামত ব্যক্ত করেন। অন্যদিকে শাকিব খান জানান, ভবিষ্যতে কোন চরিত্রে তাকে দেখা যাবে, তা বলা না গেলেও পর্দায় তাকে দর্শক নিয়মিত দেখা যাবে। এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সিনেমা মুক্তিকে গর্বের বিষয় হিসেবে দেখেন–এমনটাই বলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন ফেসবুক লাইভও করা হয়। কিছুদিন আগে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত হয়ে গেল তার জন্মদিনে। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলেই জমকালো মহরত অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। মহরতে তিনিও উপস্থিত ছিলেন। প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কোর্টনি কফি। তিনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। এদিকে এই আপকামিং সিনেমা নিয়েও কথা বলেন শাকিব খান।
শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। সাকিব আল হাসান ও শাকিব খানকে নিয়ে উৎসবমুখর সময় কাটাতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এসময় তারা মহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলতেও ভুলেন নি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন