শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

প্রিন্ট করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ভারতকে একহাত নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর অভিযোগ, গত বছরের গণঅভ্যুত্থান ভারত মেনে নিতে পারেনি, আর সেই ক্ষোভই এখন দুই দেশের সম্পর্কে শীতলতা তৈরি করেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিও গোরের সঙ্গে আলাপে ইউনূস বলেন, “গত বছরের ছাত্র আন্দোলনকে ভারত ভিন্নভাবে দেখেছে। তাদের মিডিয়া ভুয়া তথ্য ছড়িয়েছে, গণঅভ্যুত্থানকে ইসলামি আন্দোলন বলে প্রোপাগান্ডা চালিয়েছে।”

তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাঁর ভাষায়, “ভারত এমন একজনকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যা সৃষ্টি করছেন। এতে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে।”

ইউনূস আঞ্চলিক জোট সার্কের স্থবিরতার জন্যও ভারতের রাজনৈতিক অবস্থানকে দায়ী করেছেন। বলেছেন, “সার্ক চলছে না, কারণ এটি একটি দেশের রাজনৈতিক স্বার্থের সঙ্গে যায় না।”একইসঙ্গে তিনি বিকল্প হিসেবে আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন