নিজস্ব প্রতিবেদক: মাঙ্কিপক্সে আক্রান্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে দুইজানের মৃত্যু হয়েছে। এতে করে ভাইরাসটি শহরের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ রোগীদের মৃত্যুর বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এটি খুবই মর্মান্তিক ও দু:খজনক। আপনারা টিকা গ্রহণ করুন, মাঙ্কিপক্স প্রতিরোধে বিধিনিষেধ মেনে চলুন।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে মাস্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৩ হাজার ৬৯৫ জন। এছাড়া শহরের বাইরে ৩৫১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন