শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে হামলার পর আখতারের পাল্টা প্রতিরোধ

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন হামলার শিকার হয়েছেন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং গালিগালাজ করে। এ ঘটনার প্রতিবাদে আখতার হোসেন ও তাঁর দলের নেতা-কর্মীরা স্লোগান শুরু করেন। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দিয়ে বলেন, ‘ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, বিচার চাই বিচার চাই শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’। স্লোগান স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

এদিকে মঙ্গলবার হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আখতার বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।

তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ওপর হামলে পড়বে এইটাতে আমরা আর অবাক হই না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন