শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের নেতৃত্বে হাবিব ও জিলানী

শনিবার, জুলাই ১৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: আহসান হাবিব ফের নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান জিলানী। ৩০ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত নির্বাচনে তাদেরকে নির্বাচিত করা হয়। কোষাধ্যক্ষ ও মেম্বারশিপ চেয়ার পদে একাধিক প্রার্থী না থাকায় মশিউর রহমান মজুমদার কোষাধ্যক্ষ এবং জিএফএম রাসেল মেম্বারশিপ চেয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন- আহসান হাবিব, একেএম রশিদ ও রফিকুল ইসলাম। এতে আহসান হাবিব সর্বাধিক ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম পেয়েছেন ১৫ এবং একেএম রশিদ পেয়েছেন ছয় ভোট। সাধারণ সম্পাদক পদে হাসান জিলানী ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ১৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য নাসির উদ্দিন, আসেফ বারী টুটুল ও মোহাম্মদ সাঈদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বমোট ৮২ সদস্যের মধ্যে মাত্র ৪৭ জন সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন। ১৯ সদস্যের কার্যকরি কমিটির অবশিষ্ট পদগুলোর তালিকা শিগগির ঘোষণা করা হবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন