শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে নতুন করে নয় হাজার ২৫৬ জন আক্রান্ত

মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২

প্রিন্ট করুন

ওয়েলিংটন, নিউজিল্যান্ড: দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে মহামারি করোনাভাইরাসে নতুন করে নয় হাজার ২৬৫ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

তারা আরো জানায়, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট এক হাজার ৩৯৬  জন প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় আরো জানায়, এ ভাইরাসে নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৩০ জন সম্প্রতি বিদেশ সফর করেন। করোনায় আক্রান্ত ৮২২ জন রোগী বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৪ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।

২০২০ সালের গোড়ার দিকে নিউজিল্যান্ডে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখ ৬৮ হাজার ৪৬৯ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে দেশটি জানায়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন