চলমান ডেস্ক: নিউজিল্যান্ডে প্রথম বারের মত করোনা ভাইরাসের ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্টে একজন শনাক্ত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডে ভ্রমণ করতে আসা এক ব্যক্তির শরীরে এক্সই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এর আগে দেশটিতে এ ধরনের ভ্যারিয়েন্ট শানাক্ত হয়নি।’
মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আক্রান্ত ব্যক্তি গত মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউজিল্যান্ডে এসেছিলেন। বুধবার (২০ এপ্রিল) তিনি করোনার পরীক্ষা করেন। ফলে পুরো-জিনোম সিকোয়েন্সিংয়ের পর ভাইরাসের এক্সই ভ্যারিয়েন্টটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন তিনি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নয় হাজার ৪৭৩ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ও দশ জন রোগী মারা গেছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে নিউজিল্যান্ডে আট লাখ ৭০ হাজার ৫৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন