শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিউ জার্সিতে গাড়ির উপর উপড়ে পড়লো গাছ, নিহত ১

বুধবার, জুন ৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউ জার্সির বার্লিংটন কাউন্টিতে গাড়ির উপর একটি গাছ উপড়ে পড়ে একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালকও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে নিউ জার্সির বার্লিংটন কাউন্টির হেইনসপোর্টের আর্ক রোডের ১৮০০ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যাক্তি ক্রিস্টিন রোমান (৭১) এবং আহত ব্যাক্তি অ্যালবার্ট রোমা। যাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাছটি হঠাৎ রাস্তার উপর পড়ে গাড়িটিকে পিষে ফেলে। এতে যাত্রীসহ গাড়িটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাছটি উপড়ে পড়ায় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিলো। তবে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন