নিউইয়র্ক: নিউ জার্সির পিসকাটাওয়েতে এক পেপসিকো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। মঙ্গলবার (২২ মার্চ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা বুধবার (২৩ মার্চ) সকালের দিকে নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একাধিক প্রোপেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে কারখানার বেশ কয়েকজন কর্মচারী আটকা পড়েন। পরে দমকলকর্মীরা এসে তাদের উদ্ধার করে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “কোথাও থেকে, আমি বুম, বুম, বুম শুনতে পাই এবং মনে হচ্ছেলো উপরের তলার প্রতিবেশীরা মাটিতে আছড়ে পড়ছে। তারপর আমরা বাইরে গিয়ে দেখি জায়গাটা থেকে বিস্ফোরণ হচ্ছে।”
“আমি এই সমস্ত আগুন, বিস্ফোরণ, সবকিছু, এই সমস্ত ধোঁয়া আকাশ থেকে আসতে দেখেছি। এটি আমার কাছে বেশ আশ্চর্যজনক ছিল, আমি আকাশে এত কালো ধোঁয়া, ঘন ধোঁয়া দেখিনি,” আরেক প্রত্যক্ষদর্শী বলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানো গেলেও এখনো ওই এলাকায় দুর্গন্ধ রয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। একজন ক্লান্তিতে ভুগছেন, অন্যজন কাঁধে আঘাত পেয়েছেন।
পেপসিকো মঙ্গলবার এক বিবৃতি বলেছে, ” সন্ধ্যায় নিউ জার্সির পিসকাটাওয়েতে পেপসি প্ল্যান্ট এবং গুদামের বাইরে আগুন শুরু হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার বিশদ বিবরণ তদন্ত করা হবে। প্রাথমিকভাবে আগুন নেভানো হয়েছে। আমরা সকল কর্মচারীকে নিরাপদভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আইআই /সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন