ইরান যুদ্ধ সাময়িক বন্ধ হলেও এর নেতিবাচক প্রভাব সদূরপ্রসারী বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক তিনটি সংস্থা। বুধবার (৮ এপ্রিল) যৌথ বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
তিন বিশ্ব সংস্থা বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক খাদ্যপ্রাপ্তি আরও খারাপ করছে।
বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউএফপি-এর প্রধানরা সতর্ক করে বলেছেন, তেল, প্রাকৃতিক গ্যাস ও সারের দামের অনেক বেড়ে যাওয়ায় অনিবার্যভাবে খাদ্যের দাম বাড়বে। একই সঙ্গে খাদ্যপ্রাপ্তি আরও কঠিন করে তুলবে।
যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ওই অঞ্চলসহ এর বাইরেও মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করে দিচ্ছে।
তারা সতর্ক করে বলেছেন, খাদ্য, জ্বালানি ও সার সরবরাহে বিঘ্নের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর, বিশেষ করে নিম্ন-আয়ের ও আমদানিনির্ভর অর্থনীতির দেশগুলোতে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন