বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শিরোনাম

নির্বাচনের কর্মপরিকল্পনা প্রস্তুত, চলতি সপ্তাহেই প্রকাশ

সোমবার, আগস্ট ১৮, ২০২৫

প্রিন্ট করুন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে।

সোমবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান সচিব।

সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন