সিএন প্রতিবেদন: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।
এদিকে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে, বিমান বিধ্বস্তের কারণ খুঁজতে সাত দিনের মধ্যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে এর ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ডে তাদের রক্তের গ্রুপ ও অভিভাবকের মোবাইল নম্বর লেখার বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন