শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিহত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্মরণে ইতালিতে শোক

বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১

প্রিন্ট করুন
1638974415534 student killed comp

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে মর্নিংসাইড হাইটসের রাস্তায়  ছুরিকাঘাতে নিহত কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ডেভিড গিরির (৩০) স্মরণে শোক প্রকাশ করেছে তাঁর পরিবার ও বন্ধুরা। 

স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইতালির আলবা শহরের সান লরেঞ্জোর ক্যাথেড্রালে শোক পালন করে তাঁর জন্য প্রার্থনা করা হয়। 

নিহত ডেভিড গিরির বন্ধুরা বলেন ‘সে সুন্দর এবং সর্বাদা হাসোজ্জল থাকছে পছন্দ করতো। গিরি স্বেচ্ছাসেবক এবং ফুটবল পছন্দ করতেন। কিন্তু অনুশীলন থেকে তার আর বাড়ি ফেরা হলো না।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  রাত ১০ টা ৫৪ মিনিটে আমস্টারডাম এভিনিউর ১২৩ নম্বর স্ট্রিটে এলোমেলোভাবে ছুরিকাঘাত করা হয় ডেভিড গিরি (৩০) নামে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে।  পরে অভিযুক্ত ভিসেন্ট পিঙ্কনিকে (২৫) একটি বাসা থেকে আটক করে পুলিশ। 

গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য মতে,  ভিসেন্ট পিঙ্কনি এভরিবডি কিল্লা (ইবিকে) নামে একটি ভুঁইফোড় গ্যাংয়ের সংক্রিয় সদস্য। ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের এক বিবৃতিতে সূত্রে জানা গেছে,  ইবিকে একটি হাইব্রিড গ্যাং। এর সদস্যরা ক্রিপস, ব্লাডস, নাইটিংগেল গ্যাং সদস্য এবং গ্যাং সদস্যদের মিশ্রণ নিয়ে গঠিত যারা মূলত  অন্যান্য সক্রিয় অপরাধী গ্যাংগুলির সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছেন। এরা রাস্তায় হামলা ও স্কুলগুলোতে সংঘাত সৃষ্টি করে থাকে৷ এরা মাদকদ্রব্যের দখল ও বিক্রয়, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গুলি চালানো সহ অন্যান্য অপরাধেও জড়িত।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন