নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পাশাপাশি বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সকাল থেকেই আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীরা অবস্থান নিচ্ছিলেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে সংঘর্ষে নিহত যুবকের নাম নাম মকবুল (৩০)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও প্রায় ১৫ জন নেতা-কর্মী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই যুবককে কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তাঁর নাম মকবুল বলে জানা গেছে। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন