ঢাকা: তেল, ডাল, চাল, চিনি, ছোলা বুট, সাবান, ওষুধ, আটা, ময়দা, গরম মসলা, জিরা, পেয়াজ, রসুন, আলু, শাক-সবজি, মাছ, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, শিশু খাদ্য, গ্যাস সিলিন্ডারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরে সার্বজনীন রেশনিং ব্যবস্থা জোরদার করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)।
সোমবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দলের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, বাংলাদেশ জাস্টিস পার্টির আহবাক আবুল কাশেম মজুমদার, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজাম্মেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী।
মানববন্ধনে বক্তরা প্রতিবেশী রাষ্ট্রের মত কৃষক-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জন্য অবিলম্বে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন।
তারা বলেন, ‘বাজার সিন্ডিকেট দেশ ও জাতির শত্রু। এ অশুভ চক্রকে দমনে সরকারের বিশেষ অভিযান অচিরেই শুরু করা প্রয়োজন।’
বক্তারা কৃষক-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জন্য রমজানের আগেই বিশেষ রেশনিং ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের জন্য তড়িৎ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন