শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনির মৃত্যু

মঙ্গলবার, মার্চ ১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইসরাইলি বাহিনীর অভিযানে অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে মঙ্গলবার (১ মার্চ) ফিলিস্তিনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় আরেক জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি বাহিনী ‘জেনিন ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করে।’

ফিলিস্তিন নিরাপত্তা সূত্র জানায়, জেনিন ক্যাম্পে নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ হোসারি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, তিনি একজন সাবেক কয়েদী ছিলেন।

ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, ‘দ্বিতীয় ব্যক্তি মাথায় গুলি লাগায় মারাত্মক আহত হন ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’

গত সপ্তাহে, ইসরাইলি বাহিনীর হামলা ১৪ বছর বয়সী ফিলিস্তিনের এক কিশোর নিহত হয়। তারা জানায়, বেথেলহাম নগরীর কাছে সে ইসরাইলি সেনা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছিল।

পশ্চিম তীরে প্রায় চার লাখ ৭৫ হাজার ইহুদি বসতির পাশাপাশি ২৯ লাখ ফিলিস্তিনি জনগোষ্ঠী রয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেখানে ইহুদি বসতি স্থাপন অবৈধ ও অত্যন্ত দুঃখজনক।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন