চলামন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শুক্রবার (১০ ডিসেম্বর) সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনাদের হামলায় এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপির।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সেখানের বেইত গ্রামে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে ওই ব্যক্তির মাথায় গুলি লাগে ও তিনি মারাত্মকভাবে আহত হন। পরে, তাকে নাবলুসের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন