চলমান ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে বুধবার (২২ ডিসেম্বর) ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া এক ফিলিস্তিনি যুবক ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন। সামরিক সূত্র ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপির।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লাহর আল-আমারি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৬ বছর বয়সী মোহাম্মাদ ইসা আব্বাস প্রাণ হারিয়েছেন। তার পেছন দিকে গুলি লাগে।
এ দিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ইসরাইলি সৈন্যরা ‘এক ঘাতকের বন্দুক হামলার জবাবে পাল্টা গুলি করে এবং সে গুলিবিদ্ধ হয়।’ সে একটি গাড়ি থেকে গুলি করেছিল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন