শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হওয়ার পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে বিলাওয়াল

শুক্রবার, মে ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: প্রথম বারের মত যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো। বুধবার (১৮ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিনের সাথে বৈঠক করেছেন তিনি। খবর ডনের

দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে যান বিলাওয়াল। এ সময়ে ব্লিংকিন ছাড়াও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের সাথে তার আলোচনা হয়েছে।

এক টুইটবার্তায় ব্লিংকিন বলেন, ‘যুক্তরাষ্ট্র-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির গুরুত্বের প্রতি আমরা জোর দিয়েছি। সম্পর্ককে আরো বড় জায়গায় নিয়ে যেতে দুই দেশের মধ্যে সমন্বিত সম্পর্কের প্রতি আমরা পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

আফগানিস্তানসহ আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলায় প্রভাব ফেলে এমন বিভিন্ন ইস্যুতে গভীর আলোচনা হয়েছে বলে দাবি করেন বিলাওয়াল ভুট্টো-জারদারি।

দফায় দফায় টুইটপোস্ট করে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন তিনি।

বিলাওয়াল বলেন, ‘খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চ্যালেঞ্জগুলো মোকিবালায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারিত করতেও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষা ও সিটি খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘ব্লিংকিনের সাথে বৈঠকে একটি জোরালো ও সফল দ্বিপাক্ষিক সম্পর্কে বজায় রাখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বিলাওয়াল।’

চলতি মাসের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন দিয়ে জাতিসংঘের প্রধান কার্যালয়ে খাদ্য নিরাপত্তা বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্লিংকিন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন