সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

পাখি চেনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বুধবার, জানুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন

মোহাম্মদ শরীফুল ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দল ‘ব্লু-ন্যাপড পিট্টা’। এই দলের সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের সদস্য নাজমুল হাসান ও ইসরাত জাহান।

“পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন” প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত পাখি মেলায় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টিম পাঠানো হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৬ টি বিশ্বিবদ্যালয়ের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্লু-ন্যাপড পিট্টা টিম।

এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের পক্ষ থেকে একঝাঁক তরুণ পাখি বিশারদ অংশগ্রহণ করেন। এইবারের মতো গতবারও এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

প্রাণ-প্রকৃতি ও আবাসিক এবং পরিযায়ী পাখি সংরক্ষণ ও তাদের অভয়াশ্রম রক্ষায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো ছিলো এই মেলার অন্যতম লক্ষ্য। আমাদের প্রত্যেকের স্ব স্ব অবস্থান থেকে পাখ-পাখালির অনুকূল পরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে এক হয়ে কাজ করায় এর মূল লক্ষ্য।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন