নিজস্ব প্রতিবেদক: পেনসিলভানিয়ার পিটসবার্গের একটি হাউস পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও নয়জন। রোববার (১৭ এপ্রিল) বোলা সাড়ে ১২টার দিকে একটি পার্টি হাউজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামলার সময় ঘটনাস্থলে দুইশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। যাদের অধিকাংশ অপ্রাপ্তবয়স্ক। হামলায় আহত ১১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে দুজন ছেলে শিশু হাসপাতালে মারা যায়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।
পিটসবার্গের এক পুলিশ কমান্ডার বলেন, ঘটনাস্থলে রাইফেল এবং পিস্তলের শেলের খোসা পাওয়া গেছে। হামলার সময় ভেতরে ৫০ রাউন্ড গুলি করা হয় এবং বাইরে আরও বেশ কিছু গুলি করা হয়।
এক বিবৃতিতে পুলিশ আরো জানায়, যেস্থানে গুলি চালানো হয়েছে তার আশেপাশে সংঘটিত ৮ টি ঘটনার তদন্ত করছে পুলিশ। আর সেইসব ঘটনার সাথে এই ঘটনারও যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কর্তৃপক্ষ কোনো সন্দেহভাজন সম্পর্কে তথ্য প্রকাশ করেনি।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন