চলমান ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারেক বুধবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, যুদ্ধ আরো তীব্র রূপ নেয়ায় গুতেরেস ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির কাছে মঙ্গলবার (১৯ এপ্রিল) চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকের এ অনুরোধ জানান।
গুতেরেস যুদ্ধ বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন।
স্টিফেন দুজারিক বলেন, ভয়ংকর এ দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সাথে গত ২৬ মার্চ এ এক বার মাত্র গুতেরেসের কথা হয়েছে।
অন্য দিকে, ইউক্রেনে হামলা জাতিসংঘের সনদের লংঘন গুতেরেসের এ মন্তব্যের পর থেকে পুতিনের সাথে তার আর কোন যোগাযোগ হয়নি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন