চট্টগ্রাম: ঢাকাই সিনেমার পরিচালক কাশেম মণ্ডলের নতুন সিনেমা ‘পোড়াপ্রেম’ এ অভিনয়রে জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রামের সন্তান সোবাহান খান।
সম্প্রতি কাশেম মণ্ডলের কাকরাইল অফিসে অভিনেতা ও পরিচালক কাজী হায়াতের উপস্থিতিতে ‘পোড়াপ্রেম’ সিনেমায় চুক্তিবদ্ধ হন সোবহান খান। একে ফিল্ম নিবেদিত সিনেমাটি প্রযোজনা করছে মীর কাশেম লিটনের প্রযোজনা সংস্থা শিশির কথাচিত্র। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাজী হায়াৎ।
পরিচালক কাশেম মণ্ডল জানান, সিনেমাটির শুটিং রমজানের পরে শুরু হবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি চরিত্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। খুব শিগগির সিনেমার অন্যান্য চরিত্রে যারা অভিনয় করবে তাদেরও নাম প্রকাশ করা হবে।
তিনি নবাগত নায়ক সোবহান খান সম্পর্কে বলেন, ‘সোবাহান খান আমাদের অডিশনে তার পারফোরমেন্স খুব ভাল দেখিয়েছে। তাছাড়া এটা তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হলেও এর আগে সে অনেকগুলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। তার অভিনয় দক্ষতা অনেক ভাল। আশা করছি, সোবাহান খান তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারবে।’
সোবাহান খান অভিনয় জগতে চট্টগ্রাম তথা বাংলাদেশে একটি পরিচিত মুখ। সোবাহান খান ফিল্ম নামে তার নিজস্ব একটি প্রযোজনা সংস্থা রয়েছে। নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে ইতিমধ্যে বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে সে অভিনয় করেছে। তার উল্লেখযোগ্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল ‘এই তো জীবন’, ‘আর বিরক্ত করব না’, ‘পরিবার’, ‘দীপান্বিতা’ ও ‘বিবেক’।
সোবাহান খানের জন্ম বাঁশখালীতে হলেও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরের একে খান এলাকায়। বাবা নেছারুল হক মিন্টু ও মা শাহনাজ আক্তারের ঘরে ছয় ভাই ও চার বোনের মধ্যে সোবাহান খান পঞ্চম।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন