রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ফরাসি নেত্রী মেরিন লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সোমবার, এপ্রিল ১৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ফরাসি ওয়েবসাইট মিডিয়াপার্ট শনিবার (১৬ এপ্রিল) একটি নতুন রিপোর্টের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করে বলেছে, ‘ইইউ এর জালিয়াতি বিরোধী সংস্থা ফরাসি উগ্র ডানপন্থী নেতা মেরিন লি পেন ও তার সহযোগিরা এমইপি থাকাকালীন প্রায় ছয় লাখ ইউরো আত্মসাৎ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁর সাথে মেরিন লির মুখোমুখি হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এ অভিযোগ ওঠে। তবে রিপোর্টের ‘সময়’ নিয়ে সন্দেহের পেক্ষাপটে মেরিন লির আইনজীবী অভিযোগগুলি খারিজ করে দিয়েছেন। খবর এএফপির।

মিডিয়াপার্ট ওএলএএফের নতুন প্রতিবেদন থেকে ব্যয়ের সারাংশ প্রকাশ করেছে।

সংস্থাটি মেরিন লি ও অন্যদের বিরুদ্ধে  অভিযোগ করেছে যে, তারা  জাতীয় রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তিগত খরচ হিসাবে অথবা এমনভাবে তহবিল ব্যবহার করেছে; যা তার ন্যাশনাল র‌্যালী পার্টি ও ফার-রাইট পার্লামেন্টারি গ্রুপ, ইউরোপ অফ নেশনস অ্যান্ড ফ্রিডমের (ইএনএফ) ঘনিষ্ঠ বাণিজ্যিক সংস্থাগুলিকে উপকৃত করবে।

প্রতিবেদন মেরিন লির, তার বাবা জ্যাঁ-মারি লে পেন, তার প্রাক্তন অংশীদার লুই অ্যালিওট ও প্রাক্তন ডানপন্থী এমইপি ব্রুনো গোলনিশসহ ইউরোপীয় সংসদের অন্য তিনজন সাবেক সদস্যের দিকে আঙুল তুলেছে।

সংস্থাটি চারজনের বিরুদ্ধে প্রায় ছয় লাখ ইউরো (ছয় লাখ ৫০ হাজার ডলার) আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে, যা তারা পরিশোধ করার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, মেরিন লি ২০০৪-২০১৭ সালের মধ্যে এমইপি থাকাকালীন স্ট্রাসবার্গ পার্লামেন্ট থেকে প্রায় এক লাখ ৩৭ হাজার ইউরো (এক লাখ ৫০ হাজার ডলার) সরকারি অর্থ আত্মসাৎ করেছিলেন।

মেরিন লি পেনের আইনজীবী রডলফ বোসেলুট এএফপিকে বলেন, ‘এ ধরনের একটি শক্তিশালী রিপোর্ট প্রকাশের সময় এবং ইন্সট্রুমেন্টালাইজেশনে আমি বিস্মিত।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন