চলমান ডেস্ক: পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে তিন সাংবাদিকসহ অন্তত ৩১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) মসজিদটিতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ।
জানা গেছে, এদিন সকালে পূর্ণ দাঙ্গা প্রতিরোধী পোশাকে আটঘাট বেঁধে আল-আকসা মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। এসময় ফিলিস্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলিরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সহিংসতায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া পাথরের আঘাতে তাদের এক সদস্য আহত হয়েছেন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন