বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শিরোনাম

ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাষ্ট্রের ৪০ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, আটক পাঁচ শতাধিক

রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ফিলিস্তিনিদের সমর্থনে এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শত শত শিক্ষার্থী। এই ঘটনায় গত এক সপ্তাহে ৫৫০ জন শিক্ষার্থীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়েছে অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের এই গণজাগরণকে সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবি, গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরে আসার মতো বিষয়। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ডাকা হচ্ছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে।

গত শুক্রবার রাতে এনবিসি টুডের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলে হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন