চলমান নিউইয়র্ক ডেস্ক: ফিলিস্তিনের স্বাস্থ্য খাতে দশ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন আমেরকার প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শুক্রবার (১৫ জুলাই) ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমের অগাস্টা হাসপাতাল পরদর্শনে যান জো বাইডেন। সেখানেই উপস্থিত সাংবাদিকদের সামনে এ সহায়তার ঘোষণা দেন তিনি।
পূর্ব জেরুজালেমের বৃহত্তম হাসপাতাল অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালসহ প্রধান ছয়টি হাসপাতালের উন্নয়নবাবদ এ সহায়তা দেয়া হবে।
হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত হাসপাতাল হল অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে বসবাসকারী লোকজন ক্যান্সারের চিকিৎসা ও কিডনি জটিলতা সারাতে মূলত এ হাসপাতালটির ওপরই নির্ভর করেন।
২০১৮ সালের আগ পর্যন্ত প্রতি বছর ফিলিস্তিনকে স্বাস্থ্য সহায়তা বাবদ আড়াই কোটি ডলার দিত আমেরিকা। জো বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০১৮ সালে এ সহায়তা বন্ধ করে দেয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন