রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ফেব্রুয়ারিত জার্মান চ্যান্সেলর শলৎসের সাথে বৈঠক বাইডেনের

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তবে হোয়াইট হাউসে সফরের বিষয়টি বার্লিনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোর ওপর পশ্চিমা বিশ্ব যে নজিরবিহীন অবরোধ আরোপের হুমকি দিচ্ছে, সে আলোচনার মূল কেন্দ্রে রয়েছে জার্মানী।

এ দিকে, জার্মানীর দার স্পাইজেল ম্যাগাজিনের খবরে শুক্রবার (২১ জানুয়ারি) বলা হয়েছে, চলতি সপ্তাহে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে জো বাইডেনের শেষ মুহূর্তের আলোচনার ডাক জার্মান নেতা প্রত্যাখ্যান করেছেন বলে যে খবর বেড়িয়েছে, শলৎসের একজন মুখপাত্র তা সঠিক নয় উল্লেখ করেছেন।

এছাড়া আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের ইউরোপ সফরের সাথী একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘এটি পুরোই বানোয়াট। বাইডেনের সাথে ইতিমধ্যে জার্মান চ্যান্সেলরের ভাল আলোচনা হয়েছে এবং ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তিনি।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন