চলমান নিউইয়র্ক ডেস্ক : ফের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে প্রচণ্ড গরম, জ্বর, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়া এবং বুকে সামান্য ব্যথা অনুভূত হয় তার। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে ইসিজি মেশিন, একজন টেকনোলজিস্ট, একজন নার্স ও ডা. শাহাবুদ্দিন এবং ডা. এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হন। সেখানে তার চিকিৎসা চলছে।
ডা. এজেডএম জাহিদ বলেন, ম্যাডাম অসুস্থ। বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা রোগের ধরণ অনুয়ায়ী ওষুধ পরিবর্তন করে দিচ্ছেন। তিনি চিকিৎসকদের সম্পূর্ণ পর্যবেক্ষণে আছেন‘। আরেকজন চিকিৎসক জানান, প্রচণ্ড গরম অসুস্থ হয়ে পড়ার একটি বড় কারণ। হঠাৎ করে স্বাস্থ্যের সব প্যারামিটার ফল করেছে।
আপাতত বাসায় রেখে চিকিৎসা চলবে। দুইদিন পর্যবেক্ষণ করে হাসপাতালে নেওয়ার সিদ্ধিান্ত নেওয়া হবে। তবে না নেওয়ার সম্ভবনাই বেশি। তিনি জানান, খালেদা জিয়ার ইসিজি এবং ব্লাডের কিছু নমুনা নেওয়া হয়েছে। রিপোর্টও এসেছে। সে অনুয়ায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খাওয়া দাওয়াও ঠিকঠাক আছে। নতুন কোন পরিবর্তন আসেনি।
পরে এ বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, তিনি নিজেও অসুস্থ। নিজের বাসায় আছেন। এ কারণে বোনকে দেখতে যেতে পারছেন না। বাসা থেকেই বোনের খোঁজখবর নিচ্ছেন।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন