শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ফের চালু হল বাংলাদেশ-ভারত বর্ডার হাট

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ-ভারত বর্ডার হাট- বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)-লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) ফের চালু করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক যৌথ সভায় এ হাট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি বর্ডার হাট রয়েছে এবং আরো নয়টি নতুন সীমান্ত হাট চালুর পরিকল্পনা রয়েছে। বর্ডার হাটগুলো দুই দেশের মধ্যকার এক ধরনের বাজার, যা সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের তাদের ‘স্থানীয় পণ্য’ বাজারজাত করতে ও কেনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১২ মে রিংকু (পূর্ব খাসি পাহাড়, মেঘালয়)-বাগান বাড়ি (ডুয়ারা বাজার, সুনামগঞ্জ) এবং ১৬ মে নালিকাটা (দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, মেঘালয়)-সায়দাবাদ (তাহিরপুর, সুনামগঞ্জ) সীমান্ত হাট ফের খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন